সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ৬:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ পিস ইয়াবাসহ মাহবুব প্যাদা (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার শেষ বিকেলে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ছোনাউটা গ্রাম থেকে তাকে আটক করা হয়। ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানা পুলিশের একটি চৌকস দল টিয়াখালী ইউনিয়নের ছোনাউটা গ্রামের একটি কাঁচা রাস্তায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে তল্লাশি চালিয়ে মাহবুব প্যাদার কাছ থেকে ৫০ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাহবুব বরগুনা জেলার আমতলী উপজেলার পূজাখোলা গ্রামের বাসিন্দা মো. আবদুর রব প্যাদার ছেলে। দীর্ঘদিন ধরে সে কলাপাড়া ও পার্শ্ববর্তী এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক দমনে পুলিশের এমন কঠোর অবস্থান স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি এনে দিয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশ শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করছে। মাদক নির্মূলে এই ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০