সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে সারের জন্য দীর্ঘ অপেক্ষা: গোডাউন ভেঙে শতাধিক বস্তা লুট

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের রৌমারীতে সারের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ডিলারের দেখা না পেয়ে ক্ষুব্ধ কৃষকদের বিরুদ্ধে একটি ডিলার পয়েন্টের গোডাউন ভেঙে শতাধিক বস্তা ইউরিয়া সার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে উপজেলার রৌমারী মহিলা কলেজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কৃষকদের সূত্রে জানা গেছে, রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডসহ আশেপাশের বিভিন্ন এলাকার কৃষকেরা সার সংগ্রহের উদ্দেশ্যে রবিবার গভীর রাত থেকেই ডিলার পয়েন্টে জমায়েত হতে শুরু করেন। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পরও ডিলারের কোনো হদিস না পেয়ে অপেক্ষমাণ কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল ১১টা বেজে গেলেও ডিলার সার বিতরণ কার্যক্রম শুরু না করায় উত্তেজিত জনতা একপর্যায়ে মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজের গোডাউনের টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা সেখান থেকে আনুমানিক শতাধিক বস্তা ইউরিয়া সার নিজেদের হেফাজতে নিয়ে যায়।

সংশ্লিষ্ট ডিলার মো: মতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকাল সাড়ে ৯টার দিকে সার বিতরণ করার পূর্বপ্রস্তুতি ছিল। তবে আকস্মিকভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠায় তিনি উপজেলা প্রশাসনের সহযোগিতা চাইতে যান। এই সুযোগে ধৈর্যহারা কৃষকেরা গোডাউন ভেঙে সার নিয়ে যান। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ হিসাব-নিকাশ শেষে জানা যাবে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে, রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল আলম বসুনিয়া দাবি করেছেন, উপজেলায় সারের কোনো ধরনের কৃত্রিম বা বাস্তব সংকট নেই। গুজব এড়াতে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীকাল থেকে খোলাবাজারে সার বিক্রির বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাহবুবুল হাসান জানান, তিনি নিজে বিভিন্ন বিক্রয়কেন্দ্র পরিদর্শন করছেন এবং আইনশৃঙ্খলার অবনতি রোধে মাঠে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন