সর্বশেষ

সারাদেশ

দীর্ঘ ৩ বছর পর কলাপাড়া চৌকি আদালতে রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তাদের যোগদান

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালতে দীর্ঘ তিন বছর পর অবশেষে যোগদান করেছেন রাষ্ট্রপক্ষের নবনিযুক্ত আইন কর্মকর্তারা। রবিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর কাছে তারা আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন।

আদালত সূত্রে জানা গেছে, কলাপাড়া চৌকি আদালতের নবনিযুক্ত আইন কর্মকর্তাদের মধ্যে রয়েছেন কলাপাড়া যুগ্ম ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু। এছাড়া সিনিয়র সহকারী জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) হিসেবে যোগদান করেছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন এবং মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ।

একই সাথে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদে উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শাহাব উদ্দিন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল হোসেন দায়িত্ব গ্রহণ করেছেন।

আনুষ্ঠানিকভাবে যোগদান সম্পন্ন করার পর নবনিযুক্ত এই আইন কর্মকর্তারা পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এবং জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান দুলাল সহ অন্যান্য জ্যেষ্ঠ আইনজীবীবৃন্দ।

যোগদান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আইন কর্মকর্তারা স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে কলাপাড়া চৌকি আদালতে আগত সাধারণ বিচারপ্রার্থী মানুষের জন্য দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে তারা সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন