সর্বশেষ

সারাদেশ

নাচোলে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একটি মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির ঘটনায় শ্যামল সিং নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তার কাছ থেকে চুরি হওয়া পাঁচটি মূল্যবান ব্যাটারি উদ্ধার করা হয়। জেলাজুড়ে সক্রিয় থাকা একটি চোর চক্রের সন্ধানে নেমে পুলিশ এই সাফল্য লাভ করে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নাচোল-নিয়ামতপুর সীমানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শ্যামলকে গ্রেপ্তার করা হয়। ধৃত শ্যামল সিং নাচোল উপজেলার সোনাইচন্ডি-বসুন্ধরা এলাকার মৃত বিশ্বনাথ সিংয়ের ছেলে। পেশায় রাজমিস্ত্রি হলেও তিনি মূলত একটি চোর চক্রের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় শ্যামলকে একটি ব্যাটারিসহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে থানায় নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ৪টি ব্যাটারির সন্ধান মেলে।

ওসির দেওয়া তথ্য অনুযায়ী, পরে নাচোলের ভেরেন্ডি বাজারে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে বাকি ব্যাটারিগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, উদ্ধারকৃত ব্যাটারিগুলো ভেরেন্ডি বাজার এলাকার একটি মোবাইল টাওয়ার থেকে সম্প্রতি চুরি করা হয়েছিল।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত যুবক মোবাইল টাওয়ারের ব্যাটারি ও বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় নাচোল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন