সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে শেখ রনজু ও সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব শাহ আলম নির্বাচিত হয়েছেন। শুক্রবার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে রাতে এই ফলাফল ঘোষণা করা হয়।

দীর্ঘ প্রতীক্ষিত এই ত্রি-বার্ষিক নির্বাচনে ২৩টি পদের বিপরীতে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো নির্বাচনী এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সমিতির মোট ৩৫৭ জন ভোটারের মধ্যে ৩২০ জন অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে রাত ১১টায় আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে শেখ রনজু এবং সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব শাহ আলম বিজয়ী হন। বিজয়ী অপর প্রার্থীরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার হাসিবুর রহমান হাসিব সাংবাদিকদের জানান, দিনব্যাপী অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিয়েছেন এবং নির্ধারিত সময়েই ফলাফল ঘোষণা করা সম্ভব হয়েছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন