সর্বশেষ

সারাদেশ

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত পথচারী নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৮:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় ফিরোজা বেগম (৫৫) নামের এক পথচারী নারী নিহত হয়েছেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী সামান্য আহত হলেও তারা নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। ঘটনার সময় প্রতিমন্ত্রী আব্দুল বারী স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে সরকারি গাড়িতে করে নিজ এলাকা জয়পুরহাটে ফিরছিলেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, প্রতিমন্ত্রীর গাড়ির সামনে পুলিশের একটি নিরাপত্তাবাহী গাড়ি ছিল। গোপীনাথপুর এলাকায় আকস্মিকভাবে ফিরোজা বেগম রাস্তা পার হওয়ার চেষ্টা করলে প্রতিমন্ত্রীর গাড়ির সামনে পড়ে যান। চালক তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। গাড়িটির ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন এবং গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি নিচু খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই পুলিশ প্রটেকশন দল ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে এগিয়ে আসেন। সামান্য আঘাত পাওয়া প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে অন্য একটি নিরাপত্তা গাড়িতে করে জয়পুরহাটে পাঠানো হয়। অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় ফিরোজা বেগমকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন