সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে মাইক্রোবাসসহ ২ মাদক কারবারি গ্রেফতার, ১৪ কেজি গাঁজা জব্দ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে র‍্যাবের অভিযানে ১৪ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাসসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার বাটিকামারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব-৬। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ বৃহস্পতিবার সকালে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মুকসুদপুর উপজেলার বাটিকামারী বাজার এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালায় র্যাবের একটি চৌকস দল।

অভিযান চলাকালে র্যাব সদস্যরা সন্দেহভাজন একটি নোহা মাইক্রোবাস তল্লাশি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেন। মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আকদিয়া গ্রামের লাল মিয়া শেখের ছেলে হাসমত আলী শেখ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কসবা গ্রামের শাহিন মিয়ার ছেলে মাহবুবুর রহমান।

র‍্যাব জানায়, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত মাইক্রোবাসসহ আসামিদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। মাদকবিরোধী এই বিশেষ অভিযান জেলাজুড়ে চলমান থাকবে বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন