সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটায় পল্লী বিদ্যুতের ‘ভৌতিক বিল’ নিয়ে চরম ভোগান্তিতে গ্রাহকরা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৬:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় পল্লী বিদ্যুতের চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। মিটার না দেখেই অনুমাননির্ভর বিল তৈরি এবং পরিশোধিত বিল পুনরায় যুক্ত করার মতো গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে। এ নিয়ে গ্রাহকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

কলাপাড়া উপজেলার মৎস্যবন্দর আলীপুর ও কুয়াকাটা এলাকার শত শত গ্রাহক বিদ্যুৎ বিলের নানা অসঙ্গতি নিয়ে বিপাকে পড়েছেন। গ্রাহকদের দাবি, বিদ্যুৎ কর্মীরা সরেজমিনে রিডিং যাচাই না করেই খেয়ালখুশি মতো হিসাব তৈরি করে তা বিতরণ করছেন। এতে প্রতি মাসে অপ্রত্যাশিত ও মাত্রাতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে।

ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, জুলাই মাসের পরিশোধিত বিলের অঙ্ক আগস্ট মাসের বকেয়া হিসেবে সংযুক্ত করা হয়েছে। যেমন, আলীপুরের এক ব্যবসায়ীর প্রকৃত বিল ১ হাজার ৩৬১ টাকা আসার কথা থাকলেও সেখানে প্রায় দ্বিগুণ অঙ্ক দাবি করা হয়েছে। একইভাবে একাধিক মিটারের মালিকেরা বিদ্যুৎ অফিসের এমন খামখেয়ালিপনায় নিয়মিত আর্থিক লোকসান ও চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

এছাড়াও, সময়মতো বিল হাতে না পাওয়ার কারণে বহু গ্রাহককে জরিমানা বা বিলম্ব মাশুল গুণতে হচ্ছে। সমস্যার সমাধান চাইতে ভুক্তভোগীরা স্থানীয় কার্যালয়ে গেলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় এবং এক টেবিল থেকে অন্য টেবিলে ঘোরানো হয় বলে অভিযোগ রয়েছে।

কুয়াকাটা পল্লী বিদ্যুৎ অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোস্তফা আমিনুর রাশেদ এই সংকটের জন্য বিলিং সফটওয়্যারের কারিগরি ত্রুটিকে দায়ী করেছেন। তিনি জানান, দ্রুতই এই সমস্যার সমাধান করা হবে এবং অতিরিক্ত বিলের টাকা আগামী মাসের বিলে স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করা হবে।

২৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০