সর্বশেষ

সারাদেশ

লৌহজংয়ে পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের লৌহজংয়ে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে উপজেলার ক্ষেতেরপাড়া এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

লৌহজং থানা পুলিশ সূত্রে জানা যায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ সুপারের দিকনির্দেশনায় নিয়মিত তদারকির অংশ হিসেবে এই বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসআই রাজীব সরকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই সফল অভিযানে অংশ নেয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকারী দলটি ক্ষেতেরপাড়া গ্রামের বিএনপি অফিসের সামনের পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। সন্দেহভাজন হিসেবে সেখানে অবস্থানরত তিন ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন—ক্ষেতেরপাড়া গ্রামের আঃ করিম বেপারী (৪৬), আল আমিন শেখ (৩৪) এবং মোঃ আওলাদ হোসেন ওরফে বিদ্যুৎ (৪৫)। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

অভিযান শেষে পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

১৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০