সর্বশেষ

সারাদেশ

খুলনার ভৈরব নদে ট্রলার ডুবি: নিখোঁজদের উদ্ধারে যৌথ অভিযান

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৯:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনার ভৈরব নদে ফেরি ও ট্রলারের সংঘর্ষে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড, নৌবাহিনী, নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ভৈরব নদের মাঝখানে একটি ফেরির সঙ্গে যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার সময় ট্রলারে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। ঘটনার পরপরই অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বেশ কয়েকজন নিখোঁজ হন।

নিখোঁজদের মধ্যে রূপসা উপজেলার সেনের বাজার এলাকার হাজী গ্রামের বাকের খানের ছেলে রাকিব খান রয়েছেন। জানা গেছে, রাকিব বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্যশিল্পী হিসেবে অংশ নিতেন। মঙ্গলবার রাতে অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনার শিকার হন তিনি।

রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল খায়ের জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তারা উদ্ধার কাজে নামেন। মঙ্গলবার রাত সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চালানোর পর সাময়িক বিরতি দিয়ে বুধবার সকাল সাড়ে ৭টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। নিখোঁজদের সন্ধানে নৌ পুলিশের সাথে যোগ দিয়েছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনী।

খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাসুদ সরদার জানিয়েছেন, নিখোঁজ রাকিবের পরিবারের পক্ষ থেকে যোগাযোগের পর বুধবার সকাল ৯টা থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে জোয়ার-ভাটা ও নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত নিখোঁজ রাকিব বা ডুবে যাওয়া ট্রলারটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন