সর্বশেষ

সারাদেশ

নরসিংদীর বৌয়াকুড় দুর্গাবাড়ী মন্দিরের নতুন কমিটি গঠন, সভাপতি সেন্টু সম্পাদক সবুজ

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ১:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বৌয়াকুড় সার্বজনীন দুর্গাবাড়ী মন্দিরের ৪১ সদস্যবিশিষ্ট নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে সেন্টু দাসকে সভাপতি এবং সবুজ দাসকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে। নতুন এই কমিটির মাধ্যমে মন্দিরের সার্বিক উন্নয়ন ও ধর্মীয় কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশাবাদী স্থানীয়রা।

নরসিংদী প্রতিনিধি জানান, সম্প্রতি বৌয়াকুড় সার্বজনীন দুর্গাবাড়ী মন্দির প্রাঙ্গণে স্থানীয় উপদেষ্টা পরিষদ ও গ্রামবাসীদের উপস্থিতিতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সকলের সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য সেন্টু দাসকে সভাপতি, সবুজ দাসকে সাধারণ সম্পাদক এবং টুটুল দাসকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

কমিটি গঠনকালে উপস্থিত ছিলেন মন্দিরের প্রধান উপদেষ্টা হারুন অর রশিদ, উপদেষ্টা মাখন দাস সহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত সকলে নতুন কমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং মন্দিরের গৌরবময় ঐতিহ্য ধরে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নবগঠিত কমিটির নেতারা জানিয়েছেন, মন্দিরের ঐতিহ্য ও ধর্মীয় পরিবেশ অক্ষুণ্ন রাখার পাশাপাশি আসন্ন বিভিন্ন পূজা-পার্বণ ও উৎসবসমূহ সুষ্ঠুভাবে সম্পন্ন করা তাদের অন্যতম লক্ষ্য হবে। একই সাথে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও মেলবন্ধন আরও দৃঢ় করতে এবং মন্দিরের অবকাঠামোগত আধুনিকায়নে তারা জোরালো ভূমিকা পালন করবেন বলে জানান।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন