সর্বশেষ

সারাদেশ

সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশে সারের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার মজুদ রয়েছে বলে আশ্বস্ত করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পঞ্চগড়ে সার ডিলারদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি কৃষকদের কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। একই সাথে ইউনিয়নে ইউনিয়নে নতুন ডিলার নিয়োগের মাধ্যমে সার সরবরাহ আরও সহজ করার ঘোষণা দেন তিনি।

আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলার নিবন্ধিত রাসায়নিক সার সরবরাহ, বিতরণ, মজুদ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে এই সভার আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, সরকার প্রতিটি ইউনিয়নে সারের ডিলার নিয়োগের লক্ষ্যে একটি নতুন পরিপত্র জারি করেছে। এর ফলে প্রান্তিক পর্যায়ে কৃষকদের সার পেতে আর কোনো ভোগান্তি পোহাতে হবে না। তিনি জোর দিয়ে বলেন, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন উপায়ে সার সংকটের ভুয়া তথ্য ছড়িয়ে কৃষকদের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচার ঠেকাতে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন এবং জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। এছাড়া সভায় বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা এবং সার ডিলাররা উপস্থিত ছিলেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন