সর্বশেষ

সারাদেশ

ভূরুঙ্গামারীতে সার কেলেঙ্কারিতে সরবরাহ বন্ধ

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ১১:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার কেলেঙ্কারির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর ডিলারের পক্ষ থেকে এটিকে ‘একতরফা’ বলে দাবি করা হয়েছে। এদিকে তদন্তকে কেন্দ্র করে ওই ইউনিয়নে সার বিতরণ সাময়িক বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় আমন চাষিরা।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নে সার ডিলারের গুদাম ভেঙে সার লুটের ঘটনায় গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেকের নেতৃত্বে গঠিত এই কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে প্রতিবেদনটি দাখিল করে। ইউএনও রাতেই পরবর্তী আইনি পদক্ষেপের জন্য প্রতিবেদনটি কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠিয়েছেন।

দাখিলকৃত প্রতিবেদনে সার ডিলারের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, বিক্রয় রসিদ প্রদান না করা, রেজিস্টার খাতায় জালিয়াতি এবং সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ আনা হয়েছে। তবে অভিযুক্ত প্রতিষ্ঠান মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তাইফুর রহমান মুকুল দাবি করেছেন, তদন্ত প্রক্রিয়াটি সম্পূর্ণ একতরফা এবং উদ্দেশ্যপ্রণোদিত ছিল।

অনুসন্ধানে জানা গেছে, ঘটনার আগের দিন স্থানীয় কৃষক দলের এক নেতার ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। ওই পোস্টে ডিলারদের জবাবদিহিতার আওতায় আনার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এছাড়া এলাকার অন্য খুচরা বিক্রেতাহদের সাথে সার ডিলারের আগে থেকেই দ্বন্দ্ব চলছিল বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর ডিলার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এদিকে তদন্ত ও ডিলারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার জেরে শিলখুড়ি ইউনিয়নে সার বিতরণ কার্যক্রম প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। আমন আবাদের এই গুরুত্বপূর্ণ সময়ে সার না পেয়ে কৃষকরা ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় ভুগছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, কৃষকদের সাক্ষ্যের ভিত্তিতেই প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন