সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডিজিটাল অটোমেশন পদ্ধতি চালু

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা সেবাকে আরও গতিশীল, স্বচ্ছ ও আধুনিক করতে চালু করা হয়েছে ডিজিটাল অটোমেশন পদ্ধতি। জেলা পরিষদের অর্থায়নে এই যুগান্তকারী উদ্যোগের ফলে রোগীদের তথ্য সংরক্ষণ থেকে শুরু করে চিকিৎসাসেবা প্রাপ্তি আরও সহজ হবে। মঙ্গলবার হাসপাতাল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ সূচনা করেন জেলা পরিষদ প্রশাসক মো. হারুনুর রশীদ। তিনি বলেন, ডিজিটাল অটোমেশন পদ্ধতি চালুর ফলে হাসপাতালের চিকিৎসা সেবায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। রোগীদের পূর্ববর্তী সব প্রেসক্রিপশন ও চিকিৎসার ইতিহাস ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত থাকায় চিকিৎসকরা দ্রুত রোগ নির্ণয় ও সঠিক সেবা প্রদান করতে পারবেন।

এই আধুনিক ব্যবস্থার ফলে রোগীদের ব্যবস্থাপত্র বা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আর কোনো হয়রানির শিকার হতে হবে না। তাছাড়া টিকিট কাউন্টার, প্যাথলজি পরীক্ষা ও হাসপাতালে ভর্তি সংক্রান্ত আর্থিক লেনদেনের জটিলতাও উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে।

অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক আরও জানান, হাসপাতালটি ২৫০ শয্যাবিশিষ্ট হলেও বর্তমানে মাত্র ১০০ শয্যার জনবল দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে সেবার মান ধরে রাখতে এবং চিকিৎসকের শূন্য পদসমূহ পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন, বিএমএ ও ড্যাবের জেলা সভাপতি ডা. মোহা. ময়েজ উদ্দীন এবং জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত। হাসপাতালের আরএমও ডা. মাহবুব হাসানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই অটোমেশন প্রক্রিয়ার আওতায় টিকিট কাউন্টার ছাড়াও হাসপাতালের ফার্মেসি বিভাগ, ওষুধের মজুত নিয়ন্ত্রণ এবং সরবরাহ ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটালাইজড করা হয়েছে। এর মাধ্যমে হাসপাতালের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় সর্বোচ্চ জবাবদিহিতা নিশ্চিত হবে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন