সর্বশেষ

সারাদেশ

খুলনায় পল্লী চিকিৎসকের বাড়িতে গুলি ও ককটেল হামলা, ৫ লাখ টাকা চাঁদা দাবি

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৪:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনার দিঘলিয়া উপজেলায় এক পল্লী চিকিৎসকের বাড়িতে গভীর রাতে গুলি ও ককটেল হামলা চালিয়েছে একদল সশস্ত্র সন্ত্রাসী। হামলার আগে ওই চিকিৎসকের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে জানা গেছে; বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

খুলনার দিঘলিয়া উপজেলার লক্ষীকাঠি গ্রামের পল্লী চিকিৎসক অরবিন্দ বিশ্বাসের বাড়িতে রবিবার দিবাগত রাত ২টার দিকে এই হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা বাড়িতে উপর্যুপরি গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটালে জানালার থাইগ্লাস ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর থেকে প্রাণভয়ে সপরিবারে আত্মগোপনে রয়েছেন ওই চিকিৎসক।

স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার পূর্বে রবিবার সন্ধ্যায় ডা. অরবিন্দের ছেলে শুভ বিশ্বাসের কাছে 'পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি'র পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে এবং বিষয়টি কাউকে জানালে পুরো পরিবারকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছিল। এর আগে একটি চক্র তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুটি শর্টগানের গুলির খোসা উদ্ধার করেছে। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম জানান, চিকিৎসককে লিখিত অভিযোগ দিতে বলা হলেও আতঙ্কের কারণে তিনি এখনো থানায় আসেননি। তবে পুলিশ বাদী হয়ে কামারগাতি পুলিশ ফাঁড়িতে একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্তমানে লক্ষীকাঠি গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছেন ওসি।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন