সর্বশেষ

সারাদেশ

হালুয়াঘাটে ঐতিহ্যবাহী হাঁস ধরা প্রতিযোগিতা, প্রথম পুরস্কার ষাঁড় গরু

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ৫:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের হালুয়াঘাটে উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাঁস ধরা খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এই আনন্দঘন আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গ্রামীণ এই ঐতিহ্য দেখতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা হাজারো মানুষের ঢল নামে।

হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নের মধ্য গোপীনগর গ্রামে স্থানীয় একটি পুকুরে এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়। দীর্ঘদিন পর এমন একটি লোকজ উৎসবকে ঘিরে পুরো এলাকায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আবালবৃদ্ধবনিতা পরম আগ্রহে দীর্ঘসময় ধরে উপভোগ করেন রোমাঞ্চকর এই আয়োজন।

এবারের প্রতিযোগিতায় গ্রামের একটি বড় পুকুরে ১০টি হাঁস ছেড়ে দেওয়া হয়। এগুলো ধরার জন্য অর্ধ শতাধিক প্রতিযোগী সাঁতার কেটে পুকুরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে বেড়ান। দর্শকদের মুহুর্মুহু করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। প্রতিটি হাঁসের পায়েই ছিল পুরস্কারের নাম; যার মধ্যে প্রথম পুরস্কার হিসেবে একটি মাঝারি সাইজের ষাঁড় গরু ও দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি আকর্ষণীয় মোবাইল ফোন দেওয়া হয়।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা কেবল বিনোদনের উৎস নয়, এটি আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ও সামাজিক সম্প্রীতির প্রতীক। নতুন প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতির ছোবল থেকে দূরে রাখতে এমন ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম।

তিনি অবহেলিত ও দুর্গম হালুয়াঘাটের সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে সমতাভিত্তিক সমাজ গড়ে উঠবে এবং দেশের কোনো অংশই উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত থাকবে না। তিনি স্থানীয় জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তার অবিচল অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, নড়াইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সৈয়দুজ্জামান এবং সদস্য সচিব হারুন অর রশিদসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন