সর্বশেষ

সারাদেশ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: বাউফল উপজেলা বিএনপির সদস্যসচিবকে শোকজ

মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি
মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি

শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ফোনালাপের জেরে পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাঁকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক পত্রে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। জেলা বিএনপির প্যাডে পাঠানো ওই নোটিশে আপেল মাহমুদ ফিরোজের ফোনালাপটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ফোনালাপের পরিপ্রেক্ষিতে কেন তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে হবে। এই নোটিশের অনুলিপি বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের কাছেও পাঠানো হয়েছে।

এদিকে, ভাইরাল হওয়া ফোনালাপটিকে সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ প্রযুক্তির তৈরি বলে দাবি করেছেন অভিযুক্ত বিএনপি নেতা আপেল মাহমুদ ফিরোজ। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটি রাজনৈতিকভাবে তাঁকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি বড় ষড়যন্ত্র। ওই কণ্ঠ তাঁর নয় এবং কার সঙ্গে এই কথোপকথন হয়েছে তারও কোনো উল্লেখ নেই।

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব পাওয়ার পর পুরো বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি ছড়িয়ে পড়া কথিত ওই ভয়েস রেকর্ডে দাবি করা হয় যে, বিগত জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির প্রার্থী শহিদুল আলম তালুকদারকে পরাজিত করার লক্ষ্যে বাউফল উপজেলা বিএনপির এই সদস্যসচিব অন্য এক ব্যক্তির সঙ্গে ফোনালাপ করছিলেন। তবে ওই ফোনালাপের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন