সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর করুণ মৃত্যু

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ৮:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার পর বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় চার শিশু। দীর্ঘ সময় ধরে তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে সন্ধান শুরু করেন। একপর্যায়ে স্থানীয় মুন্নার বাড়ির পাশের একটি পুকুরপাড়ে শিশুদের জুতা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখে স্বজনদের সন্দেহ হয়।

পরবর্তীতে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা ওই পুকুরে নেমে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে অচেতন অবস্থায় চার শিশুকে উদ্ধার করেন। দ্রুত তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসকেরা সবাইকে মৃত ঘোষণা করেন। মৃত শিশুরা হলো ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তারা সবাই স্থানীয় স্কুলের শিক্ষার্থী ছিল।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ শিমুল জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছিল। অন্যদিকে, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন