সর্বশেষ

সারাদেশ

রাঙামাটিতে পুলিশি অভিযান: ১১ মাদক কারবারিসহ আটক ১৩

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ৮:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় কোতোয়ালী থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১১ জন মাদকসেবী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার পরিচালিত এই অভিযানে মারামারি মামলার আরও দুই আসামিকে আটক করে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার কোতোয়ালী থানা পুলিশের একটি বিশেষ দল শহরের রিজার্ভ বাজার এবং মাঝের বস্তি এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। এ সময় হাতেনাতে ১১ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। একই সাথে পূর্ববর্তী মারামারি মামলার পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন এনামুল হক, বাপ্পি দাশ, রাজু ঘোষ, মো. আলমগীর, মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলী, মো. সুমন, মো. সেকুল ইসলাম, আব্দুর রশিদ, আবুল হোসেন এবং আহাম্মদ নবী।

পুলিশ আরও জানিয়েছে, আটককৃতদের কাছ থেকে বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। রাঙামাটি শহরকে মাদক ও অপরাধমুক্ত করতে পুলিশের এই ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন ওসি। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন