সর্বশেষ

সারাদেশ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে নেই কোনো আনুষ্ঠানিকতা, কড়া নিরাপত্তা

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এবারও কোনো রাজনৈতিক বা আনুষ্ঠানিক আয়োজন করা হয়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স ও আশপাশের এলাকায় গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে টুঙ্গিপাড়ায় এখন থমথমে ও নীরব পরিবেশ বিরাজ করছে।

১৫ আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ও সমাধিসৌধ কমপ্লেক্স এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি এপিবিএন এবং সাদা পোশাকের বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এখানে দায়িত্ব পালন করছেন। দর্শনার্থী ও সাধারণ মানুষের চলাচল অনেকটাই সীমিত করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রবেশ পথগুলোতে বসানো হয়েছে কড়া নজরদারি।

আগের বছরগুলোর মতো এবার টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ বা এর কোনো সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ করা যায়নি। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে মাঠপর্যায়ে দলটির কার্যক্রম প্রায় নিষ্ক্রিয় থাকায় কোনো ধরনের সমাবেশ বা বড় জমায়েতের আয়োজন করা হয়নি। ফলে চেনা কোলাহলের বিপরীতে সমাধিসৌধ এলাকা সম্পূর্ণ শান্ত রয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানিয়েছেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং কোথাও কোনো উত্তেজনার খবর পাওয়া যায়নি।

১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর জন্মভূমি টুঙ্গিপাড়ায় সমাহিত করা হয়। দীর্ঘ সময় ধরে দিনটিতে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হলেও সাম্প্রতিক বছরগুলোতে পাল্টে গেছে সেই চিত্র।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন