সর্বশেষ

সারাদেশ

মহিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল, এলাকায় চরম উত্তেজনা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ৯:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে আদালতের স্থিতিবস্থার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক নতুন স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন এবং এলাকায় পাল্টাপাল্টি মামলা ও রাজনৈতিক প্রভাব খাটানোর জেরে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

পটুয়াখালীর মহিপুর থানার মোয়াজ্জেমপুর গ্রামের ইউছুফপুর মৌজার ১.২৫ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ভুক্তভোগী মজিবুর রহমানের পক্ষে তাঁর চাচি ফাতেমা বেগম এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, কলাপাড়া সিনিয়র সিভিল জজ আদালতে বিচারাধীন একটি দেওয়ানি মামলায় গত ২২ জুলাই উভয় পক্ষকে বিরোধীয় ভূমিতে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু প্রতিপক্ষ সেই আইনি নির্দেশনা অমান্য করে জোরপূর্বক জমি দখলের তৎপরতা চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, প্রতিপক্ষ ইমরান হাওলাদার ও তাঁর সহযোগীরা সম্প্রতি ওই জমিতে অনুপ্রবেশ করে নতুন করে দুটি টিনের ঘর নির্মাণ করেছেন। স্থানীয়ভাবে পূর্বে সালিশ-মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ার পর পুনরায় এই অবৈধ নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে লিখিত বক্তব্যে জানানো হয়।

এদিকে এই জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এলাকায় চরম অস্থিরতা দেখা দিয়েছে। অভিযুক্ত ইমরান হাওলাদার স্থানীয় ১০ জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। মামলার আসামি মাহাতাব মাওলানা এবং শাহীন মীর সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ইতিপূর্বে এই জমিতে অবৈধভাবে নির্মিত ঘরগুলো স্থানীয় বিএনপির উদ্যোগে উচ্ছেদ করা হয়েছিল। তবে নতুন করে স্থাপনা নির্মাণে এক বিএনপি নেতার মদদের কথা শোনা গেলেও তার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ জানান, তাঁরা উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যাটির সুষ্ঠু সমাধানের উদ্যোগ নেবেন। অন্যদিকে, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবৈধ নির্মাণকাজ বন্ধ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনগত সহায়তা অব্যাহত রেখেছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন