সর্বশেষ

সারাদেশ

টানা বর্ষণে বেহাল ঢাকা-বরিশাল মহাসড়ক, চরম ভোগান্তি

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ৬:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কয়েক সপ্তাহের টানা বর্ষণে দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মহাসড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় খানাখন্দ ও বিপজ্জনক গর্ত, যার ফলে চরম দুর্ভোগের মুখে পড়েছেন সাধারণ যাত্রী ও যানবাহন চালকেরা। পিচ-পাথর উঠে গিয়ে সড়কটি এখন দুর্ঘটনার অন্যতম ঝুঁকিপূর্ণ জোনে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে দক্ষিণ উজিরপুর সীমানা পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। বিশেষ করে টরকী, মদিনা স্ট্যান্ড, গৌরনদী বাসস্ট্যান্ড, আশোকাঠী, কাসেমাবাদ, মাহিলাড়া, বাটাজোর ও বামরাইল বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পিচ-পাথর উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় সড়ক উঁচু-নিচু হয়ে যাওয়ায় সাধারণ যানবাহন চলাচল করা কঠিন হয়ে পড়েছে।

মহাসড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দের কারণে প্রায়শই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। চালকেরা অভিযোগ করেছেন, উঁচু-নিচু গর্তে পড়ে প্রায়ই তাদের যানবাহনের টায়ার, টিউব ফেটে যাচ্ছে এবং ইঞ্জিনের ক্ষতি হচ্ছে। তা ছাড়া সরু সড়কে চালকদের বেপরোয়া গতি ও ওভারটেকিংয়ের প্রতিযোগিতায় ঝুঁকি আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

সড়ক ও জনপথ বিভাগ সাময়িকভাবে ইট দিয়ে গর্তগুলো ভরাটের চেষ্টা করলেও তা খুব একটা কাজে আসছে না। ভারী যানবাহনের চাপে ওই ইট দ্রুত গুঁড়ো হয়ে বাতাসে ধুলাবালি সৃষ্টি করছে, যা পথচারী ও হালকা যানবাহনের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। সংশ্লিষ্টদের দাবি, সড়কটি স্থায়ীভাবে সংস্কার ও প্রশস্ত করা না হলে এই ভোগান্তি দূর হবে না।

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, সড়কের মূল অংশের সঙ্গে বর্ধিত অংশ অসমান হওয়ায় এবং থ্রি-হুইলারগুলো মূল সড়কে চলায় দুর্ঘটনা বাড়ছে। এদিকে, বরিশাল সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. শাহীন খান জানিয়েছেন, বৃষ্টির কারণে সাময়িক মেরামত কাজ দীর্ঘস্থায়ী হচ্ছে না, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন