সর্বশেষ

সারাদেশ

লাকসামে সোহান হত্যা: একজনের যাবজ্জীবন, ছেলে খালাস

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার লাকসামে অর্থ লেনদেনকে কেন্দ্র করে সংঘটিত সাইফুল ইসলাম সোহান হত্যা মামলায় মো. মিজানুর রহমান হাজারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁর ছেলে মেহেদী হাসানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মো. মিজানুর রহমান হাজারীকে যাবজ্জীবন কারাদণ্ড

বৃহস্পতিবার (৬ আগস্ট) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম আদালত)-এর বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এ রায় ঘোষণা করেন। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ সিদ্ধান্ত দেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত মো. মিজানুর রহমান হাজারী এবং খালাসপ্রাপ্ত মেহেদী হাসান আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক সরকার।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৮ এপ্রিল টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে লাকসাম উপজেলার চিকুনিয়া দক্ষিণপাড়া এলাকায় সাইফুল ইসলাম সোহানের সঙ্গে মো. মিজানুর রহমান হাজারীর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ধারালো দা দিয়ে সোহানকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

আহত সোহানকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুমিল্লা এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ২০২১ সালের ১৮ মে রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের বাবা রুহুল আমিন ২০২১ সালের ২৬ এপ্রিল লাকসাম থানায় মো. মিজানুর রহমান হাজারীসহ পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচার শেষে আদালত প্রধান আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে সহ-আসামি মেহেদী হাসানের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন