সর্বশেষ

সারাদেশ

মানিকগঞ্জে যমুনা টিভির সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৫:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের ঘিওরে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার বি এম খোরশেদকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

শুক্রবার দুপুরে ঘিওর উপজেলার শ্রীবাড়ী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত হায়াত আলী স্থানীয় পরশ আলীর ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক খোরশেদ ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাদকবিরোধী আলোচনাকে কেন্দ্র করে সাংবাদিক খোরশেদের সঙ্গে অভিযুক্তের বিরোধ তৈরি হয়। এর জের ধরে বিভিন্ন স্থানে খোরশেদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছিলেন হায়াত। ঘটনার দিন ঘিওর থানাধীন শ্রীবাড়ী এলাকায় খোরশেদ বিষয়টির কারণ জানতে চাইলে অভিযুক্ত তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও প্রাণনাশের হুমকি দেয়।

ভুক্তভোগী বি এম খোরশেদ জানান, তিনি দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড ও মাদকবিরোধী কার্যক্রমে যুক্ত রয়েছেন। এই সমাজসেবামূলক তৎপরতার কারণেই ক্ষিপ্ত হয়ে তাঁকে প্রকাশ্যে এই হুমকি দেওয়া হয়েছে।

এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ লিখিত অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০