সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ৫৭ জন দু:স্থ ও প্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন আর্থিক সহায়তা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ৫৭ জন গৃহহীন, প্রতিবন্ধী, দু:স্থ ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদান দেওয়া হয়। জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কলাপাড়া উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে এলাকার ৫৭ জন অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৭০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। এই আর্থিক সহায়তা পেয়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা তাদের পড়াশোনা ও দৈনন্দিন খরচ মেটাতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন