সর্বশেষ

সারাদেশ

মহিপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: প্রধান আসামি সাব্বির গ্রেফতার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ১২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে পূর্বশত্রুতার জেরে ব্যবসায়ী ইদ্রিস আকনকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করার ঘটনায় মূল অভিযুক্ত আল রুমান ওরফে সাব্বিরকে গ্রেফতার করেছে পুলিশ। আলীপুর মৎস্য বন্দর এলাকা থেকে মঙ্গলবার দুপুরে মহিপুর থানা পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। এই বর্বরোচিত হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল।
আটককৃত আসামি সাব্বির

পুলিশ সূত্রে জানা গেছে, আলোচিত এই মামলার প্রধান আসামি আল রুমান ওরফে সাব্বির আলীপুর মৎস্য বন্দরের ব্যবসায়ী মো. আবুল হোসেন কাজীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলীপুর মাছ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাব্বিরকে কলাপাড়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

can ঘটনার বিবরণ অনুযায়ী, গত ২৬ জুলাই সন্ধ্যায় লতাচাপলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একটি মুদি দোকানের সামনে ব্যবসায়ী ইদ্রিস আকনের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, ব্যবসায়ী আবুল হোসেন কাজীর সরাসরি নির্দেশে তার ছেলে সাব্বিরসহ একদল হামলাকারী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ইদ্রিসের ওপর ঝাঁপিয়ে পড়ে।

হামলাকারীরা চায়নিজ কুড়াল, হাতুড়ি এবং লোহার রড দিয়ে ব্যবসায়ীকে উপর্যুপরি আঘাত করে। এতে ইদ্রিস আকনের বাম হাত, পায়ের গোড়ালি এবং পাঁজরের হাড় ভেঙে মারাত্মক জখম হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তিনি সুস্থ হয়ে থানায় এজাহার দায়ের করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার জানান, মামলা রুজু হওয়ার পর থেকেই আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা জোরদার করা হয়। তারই ধারাবাহিকতায় প্রধান আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন