সর্বশেষ

সারাদেশ

শরীয়তপুরে ইদ্রিস মোল্লার উদ্যোগে ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

মেহেদী হাসান, শরীয়তপুর
মেহেদী হাসান, শরীয়তপুর

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ৮:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
শরীয়তপুর পৌরসভায় বিএনপির তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবেক যুবদল নেতা ইদ্রিস মোল্লা। সোমবার সকালে এক বিশেষ কর্মসূচির মাধ্যমে দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ফলজ-বনজ গাছের চারা বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শরীয়তপুর গোলাম হায়দার খান সরকারি মহিলা কলেজের সামনে এই মানবিক ও পরিবেশবান্ধব কর্মসূচির আয়োজন করা হয়। শরীয়তপুর পৌরসভার সাবেক যুবদল সাধারণ সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. ইদ্রিস মোল্লার উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাজিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন শরীয়তপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক ঢালী। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন।

আয়োজনটিতে এলাকার প্রায় ২০০টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং জরুরি ওষুধ তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে প্রতিটি পরিবারকে দুটি করে মোট ৪০০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা দেওয়া হয়। উদ্যোক্তারা জানান, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং পরিবেশ রক্ষার এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন