সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে চালু হলো ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ৩:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য দ্রুত শনাক্ত করতে চালু হয়েছে আধুনিক ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার। এর মাধ্যমে এখন থেকে স্পটেই খাদ্যের মান পরীক্ষা করে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। সোমবার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে এই বিশেষায়িত গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে ময়মনসিংহ বিভাগের চার জেলায় খাদ্য নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে এই ভ্রাম্যমাণ পরীক্ষাগারটি যুক্ত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে গাড়িটির উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, জনস্বাস্থ্যের সুরক্ষায় এবং মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক ও ভেজাল খাদ্য প্রতিরোধে এই ল্যাবটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। মাঠপর্যায়ে অভিযান চালানোর সময় ঘটনাস্থলেই এখন বিভিন্ন খাদ্যপণ্যের মান পরীক্ষা করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া যাবে। এর ফলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ সহজ হবে।

ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় নিরাপদ খাদ্য কর্মকর্তা আতিকুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মাহবুব আরেফিন রাফি এবং যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক হারুন অর রশিদসহ সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের ফলে স্থানীয় বাজারে অনিরাপদ ও নিম্নমানের খাদ্য বিক্রির প্রবণতা অনেকাংশেই কমে আসবে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন