সর্বশেষ

সারাদেশ

চট্টগ্রামে অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

হাসান ফেরদৌস, চট্টগ্রাম
হাসান ফেরদৌস, চট্টগ্রাম

সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামে সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযানে দুই শীর্ষ অপরাধীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন নগরের পাহাড়তলী এলাকায় আলোচিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার প্রধান আসামি রায়হানের ঘনিষ্ঠ সহযোগী। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, গত শনিবার রাতে সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে মো. দিদার আলম (৩০) ও মো. আফসার মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাউজান উপজেলার পূর্ব রাউজান জুরুলকুল এলাকায় অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার মাসুদ আলম সংবাদ সম্মেলনে জানান, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় মাকসুদুল হক চৌধুরী হত্যাকাণ্ডের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে হত্যাকাণ্ডে জড়িত চক্রের সদস্যদের পরিচয় শনাক্ত করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী ৩ আগস্ট রাত ২টা ৪০ মিনিটের দিকে রাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব রাউজান জুরুলকুল এলাকায় একটি বসতঘরের পেছনে অভিযান চালানো হয়। সেখানে সেফটি ট্যাংকের পাশে মাটির নিচে প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৭.৬৫ ক্যালিবারের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দিদার আলম রাউজানের পূর্ব রাউজান শমশেরনগর এলাকার শাহাব উদ্দিনের ছেলে এবং আফসার মিয়া একই এলাকার মৃত অছিউর রহমানের ছেলে।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে রাউজান, রাঙ্গুনিয়া ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, আধিপত্য বিস্তার এবং সশস্ত্র অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

জেলা পুলিশ জানিয়েছে, দিদার আলমের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে। অন্যদিকে আফসার মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন