সর্বশেষ

সারাদেশ

ঈশ্বরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

রবিবার, ২ আগস্ট, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদীতে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাসুদ রানা মদন (৫০) নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে ভুক্তভোগী ওই শিশুর দূরসম্পর্কের মামা।
পাবনা ম্যাপ

ঘটনাটি ঘটেছে ঈশ্বরদী উপজেলার বহরপুর এলাকায়। পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি অভিযুক্ত মাসুদ রানার মেয়ের কাছে নিয়মিত প্রাইভেট পড়ত। পাশাপাশি বাড়ি হওয়ায় গত শুক্রবার (৩১ জুলাই) দুপুরে প্রাইভেট পড়ার জন্য ওই বাড়িতে যায় শিশুটি। পরিবারের অভিযোগ, এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে মাসুদ রানা শিশুটিকে একটি নির্জন কক্ষে নিয়ে ধর্ষণ করেন।

পরে গুরুতর আহত অবস্থায় শিশুটি বাড়িতে ফিরে এলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এ ঘটনার পর শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় ভুক্তভোগী শিশুটির নানি বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই শনিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদ রানাকে গ্রেপ্তার করে পুলিশ।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী শিশুটির শারীরিক পরীক্ষার জন্য তাকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, গ্রেপ্তারকৃত মাসুদ রানাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

২১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০