সর্বশেষ

সারাদেশ

নওগাঁর বাজারে অস্থিরতা: কেজিতে ৯০ টাকা বাড়ল সুগন্ধি আতপ চালের দাম

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

রবিবার, ২ আগস্ট, ২০২৬ ১:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের বৃহত্তম চালের মোকাম নওগাঁর বাজারে এক সপ্তাহের ব্যবধানে সুগন্ধি আতপ চালের দাম কেজিতে অস্বাভাবিকভাবে ৯০ টাকা বৃদ্ধি পেয়েছে। ১২০ টাকার চাল এখন বিক্রি হচ্ছে ২১০ টাকায়, যার ফলে চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। মূলত সরকারের চাল রপ্তানির সিদ্ধান্ত এবং মিলারদের সিন্ডিকেটকে এই মূল্যবৃদ্ধির জন্য দায়ী করছেন সংশ্লিষ্টরা।

উত্তরবঙ্গের অন্যতম প্রধান শস্যভাণ্ডার নওগাঁর বাজারে সুগন্ধি চালের পাশাপাশি কাটারিভোগ ও স্বর্ণাসহ সব ধরনের সরু চালের দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বাজার ঘুরে দেখা যায়, গত তিন সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাটারি চালের দাম ৪ টাকা বেড়ে বর্তমানে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া স্বর্ণা-৫ জাতের চালের দাম ২ টাকা বেড়ে ৫১ টাকা এবং বিআর-২৮ জাতের চাল কেজিপ্রতি ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

সাধারণ ভোক্তাদের অভিযোগ, বড় বড় অটো রাইস মিল মালিক এবং কর্পোরেট কোম্পানিগুলোর অবৈধ মজুদ ও সিন্ডিকেটের কারণেই বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। আকস্মিক এই দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে খুচরা ব্যবসায়ীরা জানান, সুগন্ধি চালের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে কোনো যৌক্তিক কারণ নেই এবং প্রতিদিন বাজারে ক্রেতাদের নানামুখী প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাদের।

তবে সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করে মিল মালিকরা দাবি করেছেন, সম্প্রতি সরকার সুগন্ধি আতপ চাল রপ্তানির অনুমতি দেওয়ায় বাজারে এর সরবরাহ সংকটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি স্থানীয় হাটগুলোতে ধানের দাম অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় চালের উৎপাদন খরচও বেড়েছে। বর্তমানে বাজারে প্রতি মণ কাটারি ধান ১ হাজার ৮০০ টাকা এবং আতপ ধান ৩ হাজার ৭০০ টাকায় কেনা হচ্ছে বলে জানান তারা।

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে সর্বনিম্ন ১.৬ ডলার মূল্যে প্রায় ৬১ হাজার মেট্রিক টন সুগন্ধি আতপ চাল বিদেশে রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, রপ্তানি প্রক্রিয়ার কারণে বাজারে সাময়িক প্রভাব পড়লেও অবৈধ মজুদদারদের বিরুদ্ধে তাদের তদারকি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন