সলঙ্গায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জামায়াতের মিছিল-সমাবেশ
শনিবার, ১ আগস্ট, ২০২৬ ১১:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের সলঙ্গায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচিতে বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার অভিযোগের বিচার নিশ্চিত করার দাবি জানান।
সিরাজগঞ্জের সলঙ্গায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শনিবার (১ আগস্ট) সকালে মিছিল ও সমাবেশের আয়োজন করে সলঙ্গা থানা বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সমাবেশে সভাপতিত্ব করেন সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ড. আব্দুস সামাদ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি রাকিবুল হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে জুলাই সনদ বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গণহত্যার অভিযোগের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান। পরে অংশগ্রহণকারীরা একটি মিছিল নিয়ে সলঙ্গার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
১০৬ বার পড়া হয়েছে