সর্বশেষ

সারাদেশ

ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী প্রচারণায় মাদক কারবারিদের হামলা, আহত ১

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

শনিবার, ১ আগস্ট, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন চলাকালে চিহ্নিত মাদক কারবারিদের অতর্কিত হামলায় গোলজার হোসেন নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। উপজেলার তিলাই ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
আহত ব্যক্তি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের সরকারপাড়া মাদরাসা মোড়ে এলাকাবাসী ও সুধীসমাজের উদ্যোগে একটি মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশের আয়োজন করা হয়। স্থানীয় তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামানের নেতৃত্বে এই কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নিয়ে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির চেষ্টা করেন।

অভিযোগ অনুযায়ী, কর্মসূচি শেষের মুহূর্তে ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী নাছির উদ্দিন এবং তার তিন ছেলে—রমজান আলী, হযরত আলী ও কফিল উদ্দিন লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালান। হামলায় গোলজার হোসেন নামের এক ব্যক্তি মারাত্মকভাবে জখম হন। ঘটনার পর পরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এই ন্যক্কারজনক হামলার ঘটনায় ভুক্তভোগী গোলজার হোসেন বাদী হয়ে অভিযুক্ত চারজনের নাম উল্লেখ করে ভূরুঙ্গামারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত পরিবারটি দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রকাশ্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন