সর্বশেষ

সারাদেশ

হাওরে আগাম ধানের বীজ, উপকূলে আসছে লবণসহনশীল জাত : মন্ত্রী

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

শনিবার, ১ আগস্ট, ২০২৬ ১১:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, খরা ও লবণাক্ততার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন উদ্যোগ নিয়েছে সরকার। হাওরাঞ্চলে আগাম ফলনশীল বিরি-১১৮ জাতের ধানের বীজ সরবরাহ এবং উপকূলীয় এলাকায় লবণসহনশীল নতুন ধানের জাত সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন।
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন

শনিবার (১ আগস্ট) কুমিল্লা সার্কিট হাউসে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান কৃষিমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন।

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে অসময়ে বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও খরার ঘটনা বাড়ছে। এসব পরিস্থিতিতে হাওরাঞ্চলের কৃষকদের ক্ষতি কমাতে আগাম ফলনশীল বিরি-১১৮ জাতের ধানের বীজ সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মৌসুমে প্রথম ধাপে ৩০ টন বীজ বিতরণ করা হবে। এর মাধ্যমে কৃষকেরা দ্রুত ধান রোপণ ও আগেভাগে ফসল ঘরে তুলতে পারবেন। পাশাপাশি পরবর্তী মৌসুমে যেন বীজের সংকট না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, নতুন উদ্ভাবিত এ জাতের ধান তুলনামূলক শীতল আবহাওয়াতেও সহজে অঙ্কুরোদগম করতে সক্ষম। ফলে প্রতিকূল আবহাওয়া বা শীতের কারণে উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি কমবে। এতে আকস্মিক বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি মোকাবিলায় কৃষকের সক্ষমতাও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

উপকূলীয় কৃষি নিয়ে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের অনেক এলাকায় কৃষিজমিতে লবণাক্ততা বাড়ছে। এ কারণে উপকূলীয় অঞ্চলের জন্য লবণসহনশীল নতুন জাতের ধান উদ্ভাবন ও সম্প্রসারণে সরকার কাজ করছে। এসব জাতের ধান লবণাক্ত পরিবেশেও ভালো ফলন দিতে সক্ষম হবে। এর ফলে উপকূলীয় অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্যনিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে তিনি জানান।

মতবিনিময় সভায় কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুমিল্লার জেলা প্রশাসক রোজি আক্তারও সভায় অংশ নেন।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন