সর্বশেষ

খেলা

প্রতিদ্বন্দ্বী না থাকায় টানা পঞ্চমবার সাফ সভাপতি কাজী সালাউদ্দিন

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব থেকে বিদায় নেওয়ার পরও দক্ষিণ এশিয়ার ফুটবলে প্রভাব ধরে রাখলেন কাজী সালাউদ্দিন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হিসেবে টানা পঞ্চম মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন তিনি।
কাজী সালাউদ্দিন

ভুটানে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে সভাপতি পদে একমাত্র প্রার্থী ছিলেন কাজী সালাউদ্দিন। ফলে ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আনুষ্ঠানিক অনুমোদনের মাধ্যমে তাঁকে নতুন মেয়াদের জন্য সভাপতি ঘোষণা করা হয়।

সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারায় বলা হয়েছে, কোনো পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা যদি শূন্য পদের সমান বা তার কম হয়, তাহলে কংগ্রেসের অনুমোদনের মাধ্যমে ওই প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা যায়। সেই বিধান অনুসারেই টানা পঞ্চমবারের মতো সভাপতির দায়িত্ব পেলেন ৭১ বছর বয়সী এই ক্রীড়া সংগঠক।

২০০৯ সাল থেকে সাফের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করছেন কাজী সালাউদ্দিন। তবে বয়সসীমার কারণে এবার তাঁর প্রার্থিতা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে গত বছর শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে সভাপতির পদে ৭০ বছরের বয়সসীমা বাতিল করা হয়। এর ফলে নতুন করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান তিনি।

নতুন কার্যনির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্বেও এসেছে পরিবর্তন। বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ প্রথমবারের মতো সাফের নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সহসভাপতি পদে শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে এবং নির্বাহী কমিটির সদস্য হিসেবে মালদ্বীপের হুসাইন শাফিউও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন