সর্বশেষ

সারাদেশ

হবিগঞ্জে ১৪৪ ধারা, এনসিপি-বিএনপির কর্মসূচি ঘিরে উত্তেজনা

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ

বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ৭:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বিএনপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
হবিগঞ্জে ১৪৪ ধারা

হবিগঞ্জ পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আদেশে বলা হয়েছে, একই সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে ঘিরে বিপুলসংখ্যক নেতা-কর্মীর সমাগমের সম্ভাবনা রয়েছে। এতে সংঘর্ষ, জননিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং জানমালের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত আদেশে জনস্বার্থে পুরো হবিগঞ্জ পৌর এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

এর আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলার পূর্বঘোষিত দুটি ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি স্থগিত করে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়। ওই কর্মসূচিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতাদের অংশ নেওয়ার কথা ছিল।

অন্যদিকে হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলা ছাত্রদলও পৃথক কর্মসূচি ঘোষণা করে। একই দিনে একাধিক রাজনৈতিক কর্মসূচি ঘিরে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় এনসিপির পদযাত্রা শেষে স্টাফ কোয়ার্টার এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী এবং হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহবুব চৌধুরী মুবিনসহ অন্তত ১০ জন আহত হন।

পরে পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সার্কিট হাউসে নিয়ে যায়। রাতের দিকে কঠোর নিরাপত্তার মধ্যে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সিলেটের উদ্দেশে পাঠানো হয়।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন