সর্বশেষ

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডে জিয়া পরিষদের উদ্যোগে পাঁচ বছর মেয়াদি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সুগার মিল এলাকায় সবুজায়নের লক্ষ্যে ৫ হাজার চারা রোপণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষায় জিয়া পরিষদের এই প্রশংসনীয় উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক সাড়া ফেলেছে।
বৃক্ষরোপণ কর্মসূচি

ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেড চত্বরে মঙ্গলবার সকালে একটি জামরুল গাছের চারা রোপণের মাধ্যমে জিয়া পরিষদ বিএসএফআইসি'র এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। 'বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির। জিয়া পরিষদ বিএসএফআইসি'র সভাপতি ও চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তা ও শ্রমিক নেতৃবৃন্দ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ফলদ, বনজ ও ঔষধি গাছের ভূমিকা অপরিসীম। এই কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী নিশ্চিত করবে। বায়ুদূষণ রোধ এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে গাছপালার প্রয়োজনীয়তার ওপর তিনি বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সভাপতি আবু রায়হান জানান, দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি চারা রোপণের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ঠাকুরগাঁও সুগার মিল এলাকায় ৫ হাজার চারা রোপণ করা হবে। এর মধ্যে চলতি বছরেই ১ হাজার চারা রোপণের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। কর্মসূচিতে চিনিকলের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক এবং আখ চাষী প্রতিনিধিরা উপস্থিত থেকে অংশ নেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন