সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে ২ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ ঘিরে রহস্য

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ১:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর মাধবদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দের সরকারি দাবি ঘিরে চরম রহস্য তৈরি হয়েছে। দুই কোটি টাকার জাল জব্দ করা হলেও নামমাত্র মূল্যের কিছু জাল আগুনে পোড়ানো হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এরই মধ্যে জব্দকৃত জালের একটি অংশ 'নিখোঁজ' হওয়ার ইঙ্গিত দিয়েছেন স্বয়ং উপজেলা মৎস্য কর্মকর্তা।

নরসিংদী সদর উপজেলার মাধবদী বাজার এলাকায় সম্প্রতি পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাধবদী পৌর প্রশাসক আসমা জাহান সরকারের নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট ও রিং জাল জব্দ করার পাশাপাশি দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় ইউএনও দাবি করেন, জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। তবে বিতর্ক শুরু হয় ওই দিন দুপুরেই, যখন জব্দকৃত জাল মদনগঞ্জ সড়কের পাশে পুড়িয়ে ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেখানে যে পরিমাণ জাল পোড়ানো হয়েছে, তার প্রকৃত বাজারমূল্য কোনোভাবেই এক থেকে দুই লাখ টাকার বেশি হবে না।

স্থানীয়দের এমন দাবির মধ্যেই সরকারি দুই কর্মকর্তার বক্তব্যে ব্যাপক গরমিল লক্ষ্য করা গেছে। ইউএনও যেখানে দুই কোটি টাকার জাল জব্দের দাবি করেছেন, সেখানে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান জানান যে জালের মূল্য প্রায় দেড় কোটি টাকা। দুই দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্যে প্রায় ৫০ লাখ টাকার এই বিশাল ব্যবধান পুরো অভিযানটিকে প্রশ্নের মুখে ফেলেছে।

সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে মৎস্য কর্মকর্তার একটি বিস্ফোরক মন্তব্য। তিনি গণমাধ্যমকে জানান, অভিযান শেষে ধ্বংস করার স্থান কয়েকবার পরিবর্তন করার কারণে কিছু জাল স্থানান্তর প্রক্রিয়ার সময় 'মিছিং' বা নিখোঁজ হয়ে থাকতে পারে। একজন সরকারি কর্মকর্তার মুখ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য আসার পর এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছেন স্থানীয় সচেতন মহল।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন