সর্বশেষ

সারাদেশ

রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসির উদ্দিন গ্রেপ্তার

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটির কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে শহরের হ্যাপীর মোড় এলাকা থেকে তাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে নেয়। বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন এই যুবলীগ নেতা।
সাবেক উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার একটি বিশেষ দল রাঙামাটি শহরের হ্যাপীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি নাসির উদ্দিনকে (৫২) আটক করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত যুবলীগ নেতাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাঙামাটি আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে সর্বশেষ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে নাসির উদ্দিন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি কাপ্তাই ছেড়ে আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন