সর্বশেষ

সারাদেশ

খুলনায় বহুতল ভবনের ঘর থেকে টিকিট কালেক্টরের মরদেহ উদ্ধার

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকার একটি বহুতল ভবন থেকে মতি (৫০) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি গড়াই পরিবহনের টিকিট কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন এবং দীর্ঘদিন ধরে ওই বাড়িতে একাকী বসবাস করছিলেন। রবিবার দুপুরে ঘরের দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করা হয়।
খুলনা (ম্যাপ)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মতি দীর্ঘ ১৬ বছর ধরে সোনাডাঙ্গার শেখপাড়া খলিল চেম্বার সংলগ্ন আনোয়ারার বাড়ির চারতলায় একটি টিনশেড কক্ষে ভাড়া থাকতেন। তিনি শারীরিকভাবে বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। গত বৃহস্পতিবারের পর প্রতিবেশীরা তাঁকে আর এলাকায় দেখতে পাননি।

রবিবার সকালে বাড়ির ছাদে কাজ করতে যাওয়া এক ব্যক্তি ওই ঘর থেকে তীব্র দুর্গন্ধ পান। বিষয়টি বাড়ির মালিককে জানালে তিনি তাৎক্ষণিকভাবে সোনাডাঙ্গা থানা পুলিশকে অবহিত করেন। পরে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে মতির গলিত দেহ উদ্ধার করে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন