সর্বশেষ

সারাদেশ

মোদিকে সঙ্গে নিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরতে হতে পারে: হাসনাত

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৯:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, শেখ হাসিনা যেখানেই যান সেখানকার পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে ভারতে আশ্রয় নেওয়া সাবেক এই প্রধানমন্ত্রীকে হয়তো শেষ পর্যন্ত নরেন্দ্র মোদিকে সঙ্গে নিয়েই বাংলাদেশে ফিরে আসতে হতে পারে। বুধবার রাতে মোংলায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ

মোংলা পৌরসভার শাপলা চত্বর সংলগ্ন শফিউল্লাহ সড়কে জাতীয় নাগরিক পার্টির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এই পথসভার আয়োজন করা হয়। সেখানে হাসনাত আবদুল্লাহ শেখ হাসিনার পরিবারের সমালোচনা করে বলেন, সাবেক প্রধানমন্ত্রীর সন্তান আমেরিকান নাগরিক, মেয়ে কানাডিয়ান এবং বোন ও তাঁর সন্তানেরা ব্রিটেনের নাগরিক। তাঁর পরিবারের কেউ বাংলাদেশের নাগরিক নন। ফলে 'পালাব না' বলে যিনি পালিয়ে গেছেন, তিনি আর স্বেচ্ছায় ফিরে আসবেন না।

পথসভায় এনসিপির এই নেতা আরও বলেন, দেশের সাধারণ মানুষের তীব্র আক্ষেপ রয়েছে যে এ ধরনের একজন ফ্যাসিস্টের বিচার এ দেশের মাটিতেই হওয়া উচিত। এ কারণে দেশের প্রতিটি মানুষ তাঁকে বিচারের মুখোমুখি তথা ফাঁসির কাষ্ঠে ঝুলতে দেখতে উন্মুখ হয়ে আছে।

দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি ও রাজনৈতিক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নতুন রাজনৈতিক পটপরিবর্তনের পরও পূর্ববর্তী স্বৈরাচারী শাসন ব্যবস্থার দমন-পীড়ন ও গুমের সংস্কৃতির অবসান ঘটেনি। গুম কমিশন গঠনের সুপারিশ করা হলেও রাজনৈতিক দলগুলো এর বিরোধিতা করছে, যা অত্যন্ত দুঃখজনক।

দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, মোংলা-খুলনা মহাসড়ক চার লেনে উন্নীত করা এবং মোংলা নদীর ওপর একটি আধুনিক ঝুলন্ত সেতু নির্মাণ এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের এই লড়াইয়ে জাতীয় নাগরিক পার্টি সবসময় রাজপথে সক্রিয় ভূমিকা রাখবে।

একই সভায় আসন্ন মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহকে দলীয় মেয়র পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন