সর্বশেষ

জাতীয়

শুধু দল থেকে বহিষ্কারের কারণে এমপি পদ বাতিল হবে না : ইসি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৭:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
শুধু রাজনৈতিক দল থেকে বহিষ্কারের কারণে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিল হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। সংসদ থেকে চিঠি পাওয়ার পর সংবিধান ও আইন অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ

রাজনৈতিক দল থেকে বহিষ্কার হওয়া সংসদ সদস্যদের বিষয়ে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া ব্যাখ্যা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, কোনো দল কাউকে বহিষ্কার করলেই সংসদ সদস্য পদ শূন্য হয়ে যায় না।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী রাজনৈতিক দল থেকে বহিষ্কার হলে সংসদ সদস্য পদ বাতিলের সরাসরি কোনো বিধান নেই।

তিনি বলেন, আইন অনুযায়ী কোনো সংসদ সদস্য নিজ দল থেকে পদত্যাগ করলে তাঁর সদস্যপদ নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে দল কাউকে বহিষ্কার করলে তা একইভাবে প্রযোজ্য নয়। সংসদ থেকে স্পিকারের মাধ্যমে কোনো রেফারেন্স বা চিঠি এলে কমিশন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও প্রস্তুতির কথা জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। অক্টোবরকে সামনে রেখে প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।

নির্বাচনের সময় নির্ধারণে আবহাওয়া, সরকারি পরীক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছে ইসি। কমিশনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো দূরত্ব নেই।

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা তৈরি হয়।

এরপর বুধবার (২২ জুলাই) বিকেলে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন