সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে সার সংকটে ক্ষুব্ধ কৃষকদের তাণ্ডব, ডিলারের গোডাউন ভাঙচুর

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে চাহিদামতো সার না পেয়ে এবং অতিরিক্ত মূল্যের অভিযোগে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় কৃষকেরা। ডিলারের টালবাহানায় ক্ষিপ্ত হয়ে তারা গোডাউন ভাঙচুর করলে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে গত রোববার (৬ সেপ্টেম্বর) সার কিনতে এসে চরম ভোগান্তির শিকার হন স্থানীয় কৃষকেরা। আমন মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে সারের জন্য ডিলারের দ্বারে দ্বারে ঘুরেও তারা খালি হাতে ফিরছিলেন বলে অভিযোগ উঠেছে।

বিক্ষুব্ধ চাষিদের দাবি, সরকারি নির্ধারিত মূল্যের চেয়েও অনেক বেশি দামে সার বিক্রি করা হচ্ছিল। একই সাথে সার সরবরাহের ক্ষেত্রে ডিলার নানাভাবে কৃষকদের হয়রানি ও টালবাহানা করছিলেন। এসব বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সেখানে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।

উত্তেজিত কৃষকেরা একপর্যায়ে সংশ্লিষ্ট সার ডিলারের গোডাউনের বেড়া ভাঙচুর শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে খবর দেন। পরবর্তীতে কচাকাটা থানা পুলিশ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ কৃষকদের আশ্বস্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় কৃষকেরা জানান, কৃষি মৌসুমে সময়মতো ও ন্যায্যমূল্যে সার না পেলে চলতি চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত হবে। এতে করে ফসলের উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে সার সরবরাহ স্বাভাবিক করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন