সর্বশেষ

সারাদেশ

শিগগিরই ভালো কিছু হবে: হিলি স্থলবন্দর পরিদর্শনে মনোজ কুমার

মুসা মিয়া, হিলি, দিনাজপুর
মুসা মিয়া, হিলি, দিনাজপুর

সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সীমান্ত বাণিজ্য আরও গতিশীল করতে শিগগিরই ইতিবাচক পদক্ষেপ আসছে বলে জানিয়েছেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। রোববার দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। দুই দেশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সুসম্পর্ক এই ধারাকে আরও এগিয়ে নেবে বলে মনে করেন তিনি।

রাজশাহী থেকে সড়কপথে হিলিতে পৌঁছানোর পর ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমারকে স্থানীয় ব্যবসায়ী ও হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। পরবর্তীতে তিনি হিলি চেকপোস্টের জিরো পয়েন্টে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

হিলি ডাকবাংলো মিলনায়তনে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন সহকারী হাইকমিশনার। হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম মণ্ডলসহ স্থানীয় শীর্ষ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

দ্বিপক্ষীয় বাণিজ্যের উন্নয়ন প্রসঙ্গে মনোজ কুমার জানান, ভারত সরকার ইতিমধ্যেই তাদের অংশের হিলি স্থলবন্দরের অবকাঠামোগত মানোন্নয়নে কাজ শুরু করেছে। এই উন্নয়ন প্রকল্প সম্পন্ন হলে দুই দেশের মধ্যে পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম আগের চেয়ে অনেক বেশি সহজ ও গতিশীল হবে, যা দ্বিপক্ষীয় বাণিজ্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

তিনি আরও উল্লেখ করেন যে, দুই দেশের সম্পর্ক কেবল সরকারি পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মেলবন্ধন এই মৈত্রীকে টিকিয়ে রেখেছে। সীমান্ত বাণিজ্যে বিদ্যমান যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা সম্ভব বলে তিনি আশ্বস্ত করেন।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন