সর্বশেষ

সারাদেশ

জামালপুরে ৫৫০ চাষিকে সরকারি প্রণোদনা বিতরণ

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে তুলা চাষের আবাদ বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে সরকারি প্রণোদনা বিতরণ করা হয়েছে। ২০২৬-২৭ মৌসুমের জন্য জেলার ৫৫০ জন চাষিকে বিনামূল্যে উন্নতমানের বীজ, সার ও কীটনাশক দেওয়া হয়। বৃহস্পতিবার জেলা প্রশাসন ও তুলা উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তার উদ্বোধন করা হয়।

জামালপুর জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত এই প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা দেশের অর্থনীতিতে তুলা চাষের গুরুত্ব এবং পতিত জমিতে তুলা উৎপাদনের ওপর বিশেষ জোর দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো. রেজাউল আমিন এবং ঢাকা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক গাজী মো. ফরহাদ হোসেন। এ সময় বক্তারা তুলা চাষিদের উদ্বুদ্ধ করতে গুণগত মানসম্পন্ন তুলা উৎপাদন ও এর সঠিক বাজারজাতকরণে সরকারের নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান এবং জেলা তুলা উন্নয়ন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদের পরামর্শ দেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তুলা উন্নয়ন বোর্ড ময়মনসিংহ জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ডক্টর খালেদা ইয়াসমিন।

কর্মকর্তারা জানান, নির্বাচিত প্রতিটি চাষিকে বিঘা প্রতি ৮ হাজার টাকা মূল্যের উপকরণ দেওয়া হয়েছে। এই প্রণোদনার আওতায় কৃষকেরা সম্পূর্ণ বিনামূল্যে উন্নতমানের তুলার বীজ, প্রয়োজনীয় রাসায়নিক সার ও কীটনাশক পেয়েছেন। সরকারি এই উদ্যোগের ফলে জেলায় তুলার ফলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন