সর্বশেষ

সারাদেশ

জনপ্রতিনিধিদের কাজ জনগণের কল্যাণ, লুটপাট নয়: খায়রুল কবির খোকন

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ১:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীতে এক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, জনগণের আমানত রক্ষা করে তাদের সেবা করাই জনপ্রতিনিধিদের একমাত্র দায়িত্ব। দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বা দুর্নীতি বরদাশত করা হবে না এবং জড়িতদের বিরুদ্ধে দ্বিগুণ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার নরসিংদী সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পুনর্বাসন সামগ্রী ও ভাতা কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির জ্যেষ্ঠ নেতা খায়রুল কবির খোকন এ সব কথা বলেন। তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, যারা জনগণের অর্থ আত্মসাৎ ও লুটপাট করেছে, এ দেশের জনগণ তাদের চিরতরে প্রত্যাখ্যান করেছে।

অনুষ্ঠানে উপজেলার ২১ জন ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। একই সাথে ১৫০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড তুলে দেওয়া হয়। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সর্বদা জনগণের কল্যাণেই কাজ করে যাবে বলে খোকন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী। এছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম খান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন