সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় উত্তরা ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের মামলা

মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি
মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ১২:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় উত্তরা ব্যাংক পিএলসি-এর খেপুপাড়া শাখার ব্যবস্থাপকের বিরুদ্ধে গ্রাহকের হিসাবের গোপন তথ্য ফাঁস করে ৬ লাখের বেশি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাখা ব্যবস্থাপকসহ দুইজনের বিরুদ্ধে আদালতে একটি জালিয়াতি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক ঠিকাদার। পুরো বিষয়টি তদন্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার নথি ও এজাহার থেকে জানা যায়, পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার অফিস মহল্লার বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী গোলাম রাব্বি উত্তরা ব্যাংক খেপুপাড়া শাখার একজন নিয়মিত গ্রাহক। গত ২৯ জুন তাঁর ব্যাংক অ্যাকাউন্টে ঠিকাদারি কাজের ৬ লাখ ১২ হাজার ৭৫০ টাকা জমা হয়। ওই দিন টাকা উত্তোলন করতে গেলে অভিযুক্ত শাখা ব্যবস্থাপক মোহাম্মদ লুৎফর রহমান এবং বাউফল উপজেলার বাসিন্দা মো. হাবিবুর রহমান যোগসাজশ করে জোরপূর্বক তাঁর কাছ থেকে ৬ লাখ ৫ হাজার টাকার একটি কাউন্টার চেকে স্বাক্ষর আদায় করেন।

ভুক্তভোগী গ্রাহক বিষয়টি বুঝতে পেরে দ্রুত ব্যাংকের মোবাইল অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে কিছু টাকা অন্যত্র স্থানান্তর করেন। এতে অ্যাকাউন্টের ব্যালেন্স কমে ৫ লাখ ৭৫ হাজার ৮০৩ টাকায় নেমে আসে। ফলে পর্যাপ্ত অর্থ না থাকায় অভিযুক্তরা ওই দিন কাউন্টার চেক দিয়ে টাকা তুলতে ব্যর্থ হন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, এর দুই দিন পর ক্ষমতার অপব্যবহার করে আইনবহির্ভূতভাবে বাদীর ব্যাংক হিসাবের সমস্ত তথ্য হাবিবুর রহমানের কাছে ফাঁস করেন শাখা ব্যবস্থাপক। তিনি হাবিবকে জানান যে, চেকে উল্লিখিত টাকা মিলাতে অ্যাকাউন্টে আর মাত্র ৩২ হাজার টাকা প্রয়োজন। সেই তথ্যের ওপর ভিত্তি করে হাবিব গোপনে গ্রাহকের অ্যাকাউন্টে ৩২ হাজার টাকা জমা দিয়ে ঠিক ৬ লাখ ৫ হাজার টাকা সমন্বয় করেন এবং ২ জুলাই গ্রাহকের অলক্ষ্যে সেই অর্থ তুলে আত্মসাৎ করেন।

পরবর্তীতে বিষয়টি নিয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানানো হলে গত ১২ জুলাই আপস-মীমাংসার কথা বলে গ্রাহককে ব্যাংকে ডাকা হয়। সেখানে তাঁকে ভয়ভীতি প্রদর্শন ও সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হলে তিনি কৌশলে ব্যাংক থেকে বেরিয়ে আসেন। কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী ফেরদৌস মিয়া জানান, বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে নিরপেক্ষ তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। তবে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন