সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে গেস্ট হাউসে অভিযান: ৫ নারীসহ ১১ জনের সাজা, সিলগালা

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ১:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার একটি গেস্ট হাউসে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৫ নারীসহ ১১ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি ওই গেস্ট হাউসটি সিলগালা করে দেওয়া হয়েছে। সোমবার বিকালে জেলা প্রশাসনের এক অভিযানে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
আটককৃতরা

গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার 'দক্ষিণ বাংলা গেস্ট হাউস'-এ দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জুলাই) বিকেলে সেখানে আকস্মিক অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়। হাতেনাতে আটকের পর অভিযুক্তদের তাৎক্ষণিকভাবে সাজা ও জরিমানা প্রদান করেন তিনি।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে তানিয়া আক্তারকে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল, শীলা আক্তার, শরীফুল ইসলাম, মারিয়া ও মুরসালিন শেখকে ১৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রীতি ও লিজা আক্তারকে ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড এবং শহীদ মাহমুদ ও কাদের চৌধুরীকে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

একই অভিযানে মাহমুদ ফকির নামে একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং হোটেলের ব্যবস্থাপক সিজান ফকিরকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। সাজা ঘোষণার পরপরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বিতর্কিত ওই গেস্ট হাউসটি সিলগালা করে দেয় প্রশাসন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানিয়েছেন, এই দক্ষিণ বাংলা গেস্ট হাউসে আগেও একাধিকবার এ ধরনের অনৈতিক কাজের প্রমাণ পাওয়া গেছে। গত বছরের নভেম্বর মাসেও অসামাজিক কার্যকলাপের দায়ে এই প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এলাকায় সুস্থ সামাজিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন