সর্বশেষ

সারাদেশ

নাটোর সুগার মিলসে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের গেট মিটিং

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

সোমবার, ২০ জুলাই, ২০২৬ ৯:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নাটোরে সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে গেট মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে নাটোর সদর উপজেলার নাটোর সুগার মিল চত্বরে বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
গেট মিটিং

নাটোর সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত গেট মিটিংয়ে সংগঠনের নেতারা শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট দুই দফা দাবি তুলে ধরেন।

গেট মিটিংয়ে উপস্থিত ছিলেন নাটোর সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক শিশির আহম্মেদসহ মিলের শ্রমিক ও কর্মচারীরা।

বক্তারা বলেন, দেশের চিনিকলগুলোতে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দক্ষ জনবল তৈরির লক্ষ্যে বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের দাবির পরিপ্রেক্ষিতে মৌসুমি জনবলের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে অভ্যন্তরীণভাবে স্থায়ী শূন্য পদে সমন্বয় করতে হবে।

তাঁরা আরও দাবি জানান, সরকার ঘোষিত বিশেষ সুবিধার ১৫ শতাংশ অর্থ পে কমিশনের মতো মজুরি কমিশনের আওতাভুক্ত শ্রমিকদের জন্যও একই তারিখ থেকে কার্যকর করতে হবে। পাশাপাশি আগামী জাতীয় পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় মজুরি কমিশন ২০২৬ সালের ১ জুলাই থেকে একযোগে ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানান তাঁরা।

শ্রমিক নেতারা বলেন, তাঁদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে কেন্দ্রীয় সংগঠন থেকে ঘোষিত কঠোর কর্মসূচি তাঁরা পালন করবেন।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন