সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে ডিবির বড় সাফল্য: ৩০০ পিস ইয়াবাসহ নারায়ণগঞ্জের ২ যুবক গ্রেফতার

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ২০ জুলাই, ২০২৬ ৫:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা প্রতিবেশী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বাসিন্দা। মুন্সীগঞ্জ শহরের মালপাড়া এলাকা থেকে হাতেনাতে মাদকসহ তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় মুন্সীগঞ্জ জেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর থানাধীন মালপাড়া এলাকার ‘টুকিটাকি স্টোর’ নামের একটি দোকানের সামনে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশি করে মোট ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার নবীনগর এলাকার মৃত আক্তারুজ্জামান তালুকদারের ছেলে মোঃ নাঈমউজ্জামান ওরফে ইয়াদ (২৩) এবং একই থানার এলাহীনগর এলাকার মৃত আবদুল খালেকের ছেলে মোঃ মাসুম (৪১)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) দিপঙ্কর কুন্ডুর নেতৃত্বে একটি বিশেষ টিম এই সফল অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলাকে মাদকমুক্ত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন